নতুন
উপন্যাস,অনুবর্তন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
অনুবর্তন
অনুবর্তন
সারসংক্ষেপ
অনুবর্তন একটা স্কুলের গল্প, ওয়েলেসলি স্ট্রিট এবং পিটারস লেনে ক্লার্কওয়েল সাহেবের স্কুলের শিক্ষকদের গল্প। খুবই কম বেতনের চাকরি, তাও বকেয়া থাকে এক মাস দু মাস। এই অপ্রাপ্তি সত্ত্বেও স্কুলবাড়িটি ছেড়ে কেউ যেতে পারেনি। গাফিলতি নেই স্কুলের ছেলেদের শিক্ষাদানেও। ব্যাপারটা যদুবাবুর ক্ষেত্রে ভিন্ন, মহত্বের মাঝে লুকিয়ে থাকা দূর্বলতা এবং দূর্বলতার মাঝে লুকিয়ে থাকা মহত্বের ঘাত-প্রতিঘাত যদুবাবুর চরিত্রে দেখা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত আয়-উপার্জনের যে সংকট, ‘অনুবর্তন’-এ সেটি বেশ স্পষ্ট করে তুলে ধরেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।