অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা – মেজর এম এ জলিল রাজনীতি
অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা – মেজর এম এ জলিল

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা – মেজর এম এ জলিল

সারসংক্ষেপ

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা – মেজর এম এ জলিল মেজর এম.এ. জলিল-এর লেখা রাজনীতি বিষয়ের বই। এই পাতায় বইটির মূল তথ্য, লেখক পরিচিতি এবং একই ধরনের আরও বইয়ের খোঁজ পাবেন।

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা – মেজর এম এ জলিল – মেজর এম.এ. জলিল বইয়ের প্রচ্ছদ

মেজর (অব:) এম. এ. জলিল (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরে নেতৃত্ব দিয়েছিলেন) ** ভারত কি সত্যিই বিশ্বস্ত বন্ধু? ভারত মুক্তিযুদ্ধে সকল অস্ত্র দিয়েছে একথা সত্য নয়। প্রবাসী বাংলাদেশ সরকারের অর্থেও প্রচুর অস্ত্র ক্রয় করা হয়েছিল। সে অস্ত্র সম্পদ মুক্তিযুদ্ধেরই সম্পদ ছিল। মুক্তিযুদ্ধের সম্পদ ভারতীয় সেনাবাহিনীর হাতে সমর্পণ করার কোনই যুক্তি ছিল না। আসলে ভারত বাংলাদেশে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথেই মুক্তিযোদ্ধাদেরকে নিরস্ত্র করতে চেয়েছিল যাতে তাদের অপকর্মের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যেন কোনরূপ সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম না হয়। কিন্তু যুদ্ধ বিজয়ের চূড়ান্ত মুহূর্তে কোন যোদ্ধাই সহজে নিরস্ত্র হতে চায় না। ভারতীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র তুলে দেব না এই বিদ্রোহের বাণীই ছিল সেদিন প্রকৃত মুক্তিযোদ্ধাদের মুখে। ভারতের মাটিতে দাঁড়িয়েই বিদ্রোহ করেছিলেন কেউ কেউ। ভারতীয় কর্মকর্তাগণ তাদের দু:সাহসকে হয়ত মনেপ্রাণে সেদিন ঘৃণা করেছেন এবং তাদেরকে ‘উচিত শিক্ষা’ দেয়ারও হয়ত পরিকল্পনা করে রেখেছিলেন। প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ এবং সর্বাধিনায়ক কর্ণেল ওসমানী সাহেবও আমার (লেখকের) সাহসের তারিফ না করে দুর্বল চিত্তে নসীহত করতে ছাড়েননি। কিন্তু দেশ-মাতৃকার মুক্তিযুদ্ধের লড়াকু হিসেবে আমি (লেখক) কারো করুনায় ভর করে বেঁচে থাকার চেয়ে বীরের মত মৃত্যু বরণ করাকে শ্রেয় মনে করেছিলাম। সেদিন এই দেশপ্রেমজনক অপরাধের জন্য ভারতের মাটিতেই আমার (লেখকের) মৃত্যু হতে পারত। ** বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুন্ঠন: ১৬ ডিসেম্বরের পরে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যাপক লুন্ঠন প্রক্রিয়া ভারত এবং তার তাবেদার গোষ্ঠীর দৃষ্টিতে মোটেও অপরাধযোগ্য ছিল না। কারণ বিজিত ভূখন্ডে বিজয়ী সেনাবাহিনী কর্তৃক সম্পদ লুটতরাজ করাকে আনন্দ-উল্লাসেরই স্বত:স্ফূর্ত বহি:প্রকাশ বলে বিবেচনা করা হয়। স্বাধীনতার ঊষালগ্নে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের সম্পদ লুন্ঠন প্রক্রিয়াকে যারা উপরোক্ত দৃষ্টিতে বিবেচনা করেন, তারা প্রকারান্তরে এ সত্যটিই স্বীকার করে নিয়েছেন যে, বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনী কর্তৃক একটি বিজিত ভূখণ্ড মাত্র। আর যারা ১৬ ডিসেম্বরকে বাঙালির ‘বিজয় দিবস’ এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম বলে মনে করেন এবং একথাও বলেন যে, স্বাধীনতার পরে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী কোন সম্পদ লুটতরাজ করেনি, তারা যে ভারতের কোন দোষত্রুটিই অনুসন্ধান করতে রাজী নয় এ কথা বলার আর অপেক্ষা রাখে না। কিন্তু যারা দেশপ্রেম সমৃদ্ধ মুক্তিযোদ্ধা, সত্যান্বেষী এবং মুক্তিপিপাসু তারা নিজেদের ভূখণ্ডকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই স্বাধীন করেছে বলে বিশ্বাস করে, তারা বাংলাদেশকে ভারতের বিজিত ভূখন্ড বলে কখনই মনে করে না। তারা মনে করে ভারতের সম্প্রসারণবাদী প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধের শেষ পর্বে সমগ্র মুক্তিযোদ্ধার ভয়ে ভীত হয়েই বাঙালির স্বাধীনতার গৌরবকে জবরদখলের মধ্য দিয়ে নিজেদের হীন স্বার্থ উদ্ধার করেছে মাত্র। উপোরোক্ত ধ্যান-ধারনায় পুষ্ট দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বরের পরে মিত্র বাহিনী হিসেবে পরিচিত ভারতীয় সেনাবাহিনীকে নব্য স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সম্পদ মালামাল লুন্ঠন করতে দেখেছে। সে লুন্ঠন ছিল পরিকল্পিত লুন্ঠন; সৈন্যদের স্বত:স্ফূর্ত উল্লাসের বহি:প্রকারূপে নয়। সে লুন্ঠনের চেহারা ছিল বীভৎস-বেপরোয়া। পাকিস্তানী বাহিনী কর্তৃক পরিত্যক্ত কয়েক হাজার সামরিক-বেসামরিক গাড়ি, অস্ত্র, গোলাবারুদ সহ আরো অনেক মূল্যবান জিনিসপত্র ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। ‘প্রাইভেট কার’ পর্যন্ত রক্ষা পায়নি। কথিত মিত্র বাহিনীর এই ধরনের আচরণ জনগণকে ভীত-সন্ত্রস্ত করে তুলেছিল। বাংলাদেশে প্রবেশের সাথে সাথেই যাদের শ্রী এমন, তারা যদি বাংলাদেশ ত্যাগ না করে বাংলাদেশের মাটিতেই অবস্থান করতে থাকে, তাহলে কি দশা হবে দেশ ও জাতির। একটা রক্ষক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ কোন ধরনের স্বাধীনতা অর্জন করলাম আমরা- এ ধরনের নানান প্রশ্ন দেখা দিল জনমনে। আমার (লেখকের) প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল দানবীর সিং-কে আমি সতর্ক করে দিয়ে বললাম, ‘দেখা মাত্র গুলির হুকুম দিয়েছি আমি। ভারতীয় সেনাবাহিনীকে লুটতরাজ করা হতে বিরত রাখুন।’ জেনারেল দানবীর আমার (লেখকের) হুঁশিয়ার বাণী খুব হালকাভাবে গ্রহণ করে এমন ভাবখানা দেখালেন যেন আমি তাঁরই অধীনস্ত একজন প্রজা মাত্র।

অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা – মেজর এম এ জলিল – বইয়ের তথ্য

  • লেখক: মেজর এম.এ. জলিল
  • বিষয়: রাজনীতি
  • প্ল্যাটফর্ম: PDFBoi বাংলা ই-বুক লাইব্রেরি

লেখক পরিচিতি: মেজর এম.এ. জলিল

মেজর এম.এ. জলিল জীবনপ্রবাহ জন্ম ও জন্মস্থান : ৯ ফেব্রুয়ারি ১৯৪২, বরিশাল জেলার উজিরপুর থানা সদরে মামার বাড়িতে জন্ম। জন্মের তিন মাস পূর্বেই পিতার মৃত্যু। পিতার নাম জনাব আলী মিয়া। মাতার নাম রাবেয়া খাতুন। ১৯৬০ ; উজিরপুর ডব্লিও বি ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাস। স্কুলজীবনে ‘পথের কাঙ্গাল’ ও ‘রীতি' নামক দুটি উপন্যাস রচনা। পরে পাণ্ডুলিপি হারিয়ে যায়।। ১৯৬১ ; ইয়ং ক্যাডেটে ভর্তি। রাওয়ালপিন্ডির মারীতে শিক্ষাগ্রহণ। ১৯৬৩ : ইন্টারমিডিয়েট পাস করে পাকিস্তানের কাবুলে সামরিক একাডেমিতে প্রশিক্ষণ লাভ। ১৯৬৫ : সেপ্টেম্বর মাসে কমিশন লাভ করে পাকিস্তান আন্টিতে ট্যাংক বাহিনীতে যোগদান। পাকিস্তান, ভারত যুদ্ধে ১২ নং ক্যাঙালরি রেজিমেন্টের অফিসার হিসেবে সক্রিয় অংশগ্রহণ। ১৯৬৬ : যুদ্ধ বিরতির পর পাকিস্তান একাডেমি থেকে গ্রাজুয়েশন লাভ। পরবর্তীতে মুলতান থেকে ইতিহাসে এমএ ডিগ্রি লাভ। ১৯৭০ : ট্যাংক ডিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মেজর পদে প্রমোশন লাভ। ১৯৭১ ; অসুস্থ মাতা রাবেয়া খাতুনকে দেখতে এক মাসের ছুটিতে দেশে আগমন। ১০ ফেব্রুয়ারি ছুটি শেষে পাকিস্তানে প্রত্যাবর্তন না করে মুক্তিযুদ্ধ সংগঠনে আত্মনিয়োগ। ২৭ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বরিশাল পটুয়াখালিকে মুক্ত অঞ্চল হিসেবে রাখতে সক্ষম। খুলনা রেডিও সেন্টার মুক্ত করতে মেজর জলিলের অপারেশন- ৭ এপ্রিল। অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনের পথ ধরে ভারত গমন। ফিরে এসে নিজ সেক্টরে মুক্তিযুদ্ধ সংগঠনে নেতৃত্ব দান- ২১ এপ্রিল।

রাজনীতি বিষয়ের আরও বই

রাজনীতি বিষয়ের বই পড়ার আনন্দ

রাজনীতি বিষয়ের বই পাঠককে নতুন ভাবনা, অভিজ্ঞতা ও জ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রত্যেক লেখক বিষয়টিকে নিজের মতো করে দেখেন। তাই একই ধারার কয়েকটি বই পাশাপাশি পড়লে বিষয়টি আরও গভীরভাবে বোঝা যায়।

নতুন পাঠকেরা প্রথমে লেখকের পরিচিত বইগুলো দিয়ে শুরু করতে পারেন। এরপর একই ধারার অন্য লেখকদের বই পড়ে তুলনা করা যায়। পড়ার সময় ছোট নোট রাখলে পরে প্রিয় অংশগুলো সহজে খুঁজে পাওয়া যায়। নিয়মিত পড়ার অভ্যাস মনোযোগ বাড়ায় এবং শব্দভান্ডার সমৃদ্ধ করে।

বই বাছাইয়ের সময় লেখকের পরিচিতি, বইয়ের বিষয় এবং নিজের আগ্রহ মিলিয়ে দেখা ভালো। যাঁরা ধীরে পড়তে পছন্দ করেন, তাঁরা প্রতিদিন অল্প কয়েক পাতা পড়ার লক্ষ্য রাখতে পারেন। এভাবে বড় বইও সহজে শেষ করা যায়। পড়া শেষে বইটি নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করলে নতুন ভাবনা যোগ হয় এবং বইয়ের কথা দীর্ঘদিন মনে থাকে।

PDFBoi-তে বই খোঁজার সহজ উপায়

হোমপেজের সার্চ বক্সে বইয়ের নাম বা লেখকের নাম লিখলেই সংশ্লিষ্ট বইগুলো দেখা যায়। বিষয়ভিত্তিক তালিকা থেকেও পছন্দের ধারার বই বেছে নেওয়া যায়। প্রতিটি বইয়ের পাতায় লেখক পরিচিতি, বিষয় এবং একই ধরনের আরও বইয়ের লিংক থাকে। ফলে একটি বই শেষ করে সহজেই পরের বইটি খুঁজে নিতে পারেন।

বইটি নিয়ে সাধারণ প্রশ্ন

বইটির লেখক কে?
বইটি লিখেছেন মেজর এম.এ. জলিল।

বইটি কোন বিষয়ের?
বইটি মূলত রাজনীতি বিষয়ের। একই বিষয়ের অন্য বইগুলো ওপরের তালিকায় পাবেন।

বইয়ের তথ্যে ভুল থাকলে কী করব?
বইয়ের নাম, লেখক বা বিষয়ে কোনো ভুল চোখে পড়লে পাতার রিপোর্ট বাটন ব্যবহার করে জানান। আমরা দ্রুত সংশোধন করার চেষ্টা করি।

রাজনীতি