নতুন
উপন্যাস
তোমার নামে সন্ধ্যা নামে
তোমার নামে সন্ধ্যা নামে
সারসংক্ষেপ
বইটা নিয়ে লেখার মতো ঠিক তেমন কিছু পাচ্ছি না, খুবই কেমন একটা যেন বই। না পড়লেও চলতো এমন ধরনের। কাহিনীর কোনো ঠিক ঠিকানা নেই, শেষ টাও একদম হযবরল। আমি সাদাত হোসাইন এর লেখা খুবই পছন্দ করি কিন্তু ওনার শেষ দুইটা বই আমার পড়া, একদমই ভালো লাগেনি। হুমায়ূন আহমেদের ছায়াও পেলাম অনেক জায়গায়।
বইটার কাহিনী মূলত নদী আর নীতু নামের দুই বোনকে নিয়েই। খুবই নড়বড়ে একটা প্লট। ২০১৮-১৯ সালের দিকে ইউটিউবে যেমন নতুন নতুন প্রেম বিরহের নাটক বের হতো ঠিক তেমন।বইয়ের ফোকাস তাদের দিকে থাকলেও আমার ভালো লেগেছে ফজলু মিয়া আর শশধর কে। তাদের জন্যই টু ষ্টার ।
যেটা না বললেই নয়, বইয়ের প্রোডাকশন খুবই ভালো। পৃষ্ঠা গুলো ও বেশ সুন্দর, হলদে আর সাইজ তাও সুন্দর তবে বইয়ের কাহিনী সুন্দর না হলে পৃষ্ঠা আর সাইজ দিয়ে কি!