উপন্যাস
দুই-বাড়ি (1)
দুই-বাড়ি (1)
সারসংক্ষেপ
দুই বাড়ি" বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক সরলরৈখিক প্রেমের গল্প। পাশাপাশি দুটো বাড়িতে বসবাস করা মানুষগুলোর জীবনের চিত্র আলাদা। তাদের জীবনযাপনে রয়েছে আকাশ পাতাল তফাৎ। তবুও দুই বাড়ির সম্পর্ক ছিল মধুর। অভাবের সংসারে বেড়ে উঠা নিধু। মোক্তারি পাশ করে সবে কর্মজীবনে পা রেখেছে। অপরদিকে জজ সাহেবের মেয়ে মঞ্জু। দুই বাড়ির সম্পর্কের সেতুবন্ধন ছিল নিধু আর মঞ্জুরির সম্পর্ক। মঞ্জুরীর ছিল নিধুর প্রতি গভীর টান। সপ্তাহে একটা দিন দুজনে অপেক্ষা করতো একটু দেখা পাওয়ার, দু দণ্ড গল্প করার আশায়। নিধুর সংকোচ, সুখ - দুঃখ, হাসি - কান্নার মাঝে ভালোবাসা নামক অনুভূতি, দ্বিধা আর অসহায়ত্ব সবকিছুই ছিল এই উপন্যাসে উপভোগ্য।
বাস্তবধর্মী সমাপ্তি থাকলেও মনে হয়েছে শেষটায় ঔপন্যাসিক তাড়াহুড়ো করেছে। তবে " শেষ হয়েও হইলো না শেষ" অনুভূতি পাওয়া যায়। মনে প্রশ্ন জাগে। জানতে ইচ্ছে করে, "তারপর?"